চামড়া ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মির্জারপোল এলাকায় কোরবানির পশুর চামড়া ছিনতাই করার অভিযোগে গত শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬টি চামড়া উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন সাইফুল ইসলাম, মির্জারপোল এলাকার ইমতিয়াজ আহমেদ ও মো. বাবুল। নগরের সুগন্ধা, মির্জারপোলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন। পুলিশ জানায়, মির্জারপোল এলাকায় ১৬টি চামড়া নিয়ে কয়েকজন খুচরা বিক্রেতা আড়তদারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ওই যুবকেরা এসে চামড়াগুলো ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় মামলা হয়েছে।