চামড়া ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের মির্জারপোল এলাকায় চামড়া ছিনতাই করার অভিযোগে গতকাল শুক্রবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬টি চামড়া উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন সুগন্ধা আবাসিক এলাকার সাইফুল ইসলাম (২৪), ইমতিয়াজ আহমেদ (২৫) ও মো. বাবুল (২৫)।

গতকাল শুক্রবার রাতে মির্জারপোল এলাকায় ১৬টি চামড়া নিয়ে কয়েকজন যুবক আড়তদারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় গ্রেপ্তার হওয়া যুবকেরা এসে জোরপূর্বক চামড়াগুলো তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

পরে সুগন্ধা, মির্জারপোলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন।