চামড়া জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সবুজনগর গ্রাম থেকে গত বুধবার আটটি হরিণের চামড়াসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মঠবাড়িয়া পৌরসভার মিরাজ মৃধা (২৭) ও বরগুনার পাথরঘাটা উপজেলার হালিম হাওলাদার (৩৮)। র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, উপজেলার সবুজ নগর গ্রামের মিজান মৃধার বাড়িতে পাচারের উদ্দেশ্যে আটটি হরিণের চামড়া রাখা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে র‌্যাব-৮-এর একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় মিজানের ছোট ভাই মিরাজ ও হালিমকে গ্রেপ্তার করা হয়। এরপর ঘরে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে থেকে চামড়াগুলো উদ্ধার করা হয়।