চার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ পুলিশ গত শনিবার রাতে চার আসামিকে গ্রেপ্তার করেছে। কল্যান্দি এলাকা থেকে রফিকুল (৩৮) গ্রেপ্তার হন। বন্দরের অর্থ আত্মসাৎ মামলায় তাঁর এক বছরের জেল ও ১২ লাখ টাকা জরিমানা হয়। জরিমানা অনাদায়ে তাঁর আরও এক মাসের জেল দেওয়া হয়। গতকাল রোববার পুলিশ তাঁকে আদালতে পাঠায়। একই দিন বন্দর থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন জাঙ্গাল এলাকার জসিম উদ্দিন (১৯), হরীপুর এলাকার সুজন (৪০) ও ধামগড় এলাকার সেলিম (৩২)। পুলিশ তাঁদেরও আদালতে পাঠিয়েছে।