চার এএসআইয়ের কাছে ঘুষ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া থানার চার সহকারী উপপরিদর্শকের (এএসআই) কাছে মুঠোফোনে ঘুষ দাবি করা হয়েছে। গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সিকিউরিটি সেলের পরিদর্শক পরিচয় দিয়ে এ ঘুষ চাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে এক ব্যক্তি মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিকের মুঠোফোনে কল দিয়ে থানার বকসির ফোন নম্বর নেন। এরপর ওই ব্যক্তি বকসির কাছ থেকে এএসআইদের মুঠোফোন নম্বর নেন। পুলিশ সদর দপ্তরের সিকিউরিটি সেলে কর্মরত পরিদর্শক পরিচয় দিয়ে তিনি দুটি মুঠোফোন থেকে এএসআই মনিরুজ্জামান, মোরতাজুল হক, আলতাফ হোসেন ও আবুল হাসানের কাছে ১০ হাজার টাকা করে ঘুষ দাবি করেন। বিষয়টি ওসিকে জানানোর পর তিনি ওই ব্যক্তিকে ফোন দিয়ে তাঁর পরিচয় জানতে চাইলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন ওই ব্যক্তি। এ ঘটনায় থানায় জিডি করেছে পুলিশ।