চার কারখানাকে জরিমানা
গাজীপুরের টঙ্গী ও নারায়ণগঞ্জে খানপুরে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে কারখানা পরিচালনা করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর ওই জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, টঙ্গী বিসিক শিল্প নগরে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে ও ইটিপি নির্মাণ ছাড়াই ওয়াশিং কারখানা পরিচালনা করে আসছিল মুনলাইট ওয়াশিং লিমিটেড ও ন্যাশনাল কম্পোজিট নিট অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামের দুটি কারখানা। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গতকাল ওই দুটি কারখানার কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে তলব করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধে মুনলাইট ওয়াশিং কারখানাকে পাঁচ লাখ ও ন্যাশনাল কম্পোজিট কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
অপরদিকে নদীর ক্ষতিসাধনের অপরাধে নারায়নগঞ্জের খানপুর এলাকার কুমুদিনী ওয়াশিং লিমিটেডকে ৩২ লাখ ও রকি টেক্সটাইল মিলস লিমিটেডকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।