চার কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূষণের দায়ে চারটি কারখানাকে ৩৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের ওই চার কারখানার প্রতিনিধিদের পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ডেকে নিয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর শুনানিতে নেতৃত্ব দেন।