চার কেজি সোনা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র চার দিনের ব্যবধানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সোনা আটকের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে চার কেজি সোনাসহ মো. রাসেল (২৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, চার কেজি সোনার বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। গতকাল রাত সাড়ে নয়টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন রাসেল।
গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।