চার কেজি সোনাসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার দুপুরে তিন কেজি ৮৫০ গ্রাম সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক বিভাগ। আটক ব্যক্তির নাম গোলাম কবির। ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়া উদ্দিন প্রথম আলোকে জানান, গোলাম কবির গতকাল বেলা সোয়া ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে স্ক্যানিং মেশিনের সামনে গোলাম কবিরের শরীর তল্লাশি করে সোনার ১১টি বার পাওয়া যায়। এর মধ্যে এক কেজি ওজনের তিনটি ও ১০০ গ্রাম ওজনের আটটি বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। শুল্ক বিভাগের দাবি, আটক সোনার বাজারমূল্য পৌনে দুই কোটি টাকা। নিজস্ব প্রতিবেদক