চার কেজি সোনা আটক, কর্মচারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজির বেশি ওজনের সোনার বার আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ জানায়, আজ শনিবার দুপুর ১২টার দিকে ছয়টি সোনার বার আটক করা হয়। থাইল্যান্ড থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটে সোনার বারগুলো আনা হয়। ৪ কেজি ২০০ গ্রাম ওজনের সোনার বারগুলোর মূল্য প্রায় দুই কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজি মুহাম্মদ জিয়াউদ্দিন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মচারী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।