চার কেজি সোনা উদ্ধার, দুবাই ফেরত যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ১০০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করেন শুল্ক বিভাগের গোয়েন্দারা
ছবি: প্রথম আলো

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ৪ কেজি ১০০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে শুল্ক বিভাগের গোয়েন্দারা অভিযান চালিয়ে এ পরিমাণ সোনা জব্দ করেন।

দুবাই থেকে আসা যাত্রী মো. সোহেলের ব্যাগ থেকে সোনা জব্দ হয়
ছবি: প্রথম আলো

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, বিজি ১৪৮ ফ্লাইটে সকালে দুবাই থেকে আসা যাত্রী মো. সোহেলের ব্যাগ থেকে এসব সোনা জব্দ করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। সোনার বার উদ্ধারের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র বলেছে, জব্দ করা সোনার মধ্যে ২৬টি সোনার বার, ৬টি সোনার পাত ও স্বর্ণালংকার রয়েছে। এসবের আনুমানিক বাজারমূল্য পৌনে তিন কোটি টাকা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ওই যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।