চার খুনের ঘটনায় আরও দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের চারজনকে হত্যা করার ঘটনায় আফসানা ও চান মিয়া নামের আরও দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১০।
আজ বুধবার র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক মুঠোফোন বার্তার মাধ্যমে এ খবর জানানো হয়েছে।
র্যাবের দাবি, আফসানা ওই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া সুমনের স্ত্রী। চান মিয়া পেশায় ডাকাত। তিনি ওই হত্যাকাণ্ডে সহযোগিতা করেন।
বার্তায় জানানো হয়, ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুর সাড়ে ১২টায় র্যাব-১০-এর যাত্রাবাড়ীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানানো হবে।