চার ঘরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামে গত বুধবার রাতে একই সঙ্গে চার ব্যক্তির ঘরে চুরির ঘটনা ঘটে। ওই গ্রামের দুজন বাসিন্দা জানান, রাত আনুমানিক একটায় গ্রামের প্রধানীয়া বাড়িতে একদল চোর বিপ্লব প্রধান, ইউছুফ প্রধান, আজিজ প্রধান ও নূরে আলম প্রধানের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে। চোরেরা বিপ্লব প্রধানের ঘর থেকে সাড়ে ১০ হাজার টাকা, চারটি মুঠোফোন, ইউছুফ প্রধানের ঘর থেকে দুই হাজার টাকা, একটি মুঠোফোন, আজিজ প্রধানের ঘর থেকে দুটি মুঠোফোন এবং নূরে আলম প্রধানের ঘর থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। বাড়ির লোকেরা টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই পালিয়ে যায় চোরেরা।