চার ছাত্রদল কর্মীকে ছাত্রলীগের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার ও গত মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রদলের তিন কর্মীসহ চারজনকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মীর মশাররফ হোসেন হলে এ ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র আলমগীর হোসেন হলে প্রবেশ করছিলেন। ছাত্রলীগের কর্মী রমেশ, মুহিত, সুব্রত ও মেহেদী হলের দোতলা থেকে ডাক দেন। না শোনায় ওই পাঁচ কর্মী আলমগীরকে মারেন।
রমেশ জানান, মারামারি না, ধাক্কাধাক্কি হয়েছে।
হলের প্রাধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’
এদিকে গত মঙ্গলবার রােত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের তিন কর্মীকে মারধর করেন ছাত্রলীগ কর্মীরা। হলসূত্রে জানা যায়, ছাত্রদলের কর্মী আরিফুল ইসলাম, সরকার ও রাজনীতি বিভাগের আশিক খান ও মজহার আমিনকে ছাত্রলীগ কর্মী আসিফ আহমেদ ও শামীম আহমেদ হকিস্টিক দিয়ে মােরন।
আসিফ বলেন, ‘আমি যত দিন আছি কেউ ছাত্রদল করতে পারবে না। ছাত্রদল করে বলে ওদের পিঠিয়েছি।’