চার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পঞ্চম শ্রেণির চার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে বিচার দাবি করেন অভিভাবকেরা। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্লাস নেওয়ার সময় পড়া দেখানোর নাম করে কৌশলে চার শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন। বিষয়টি ওই শিক্ষার্থীরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ নিজেদের অভিভাবকদের জানায়। ক্ষুব্ধ অভিভাবকসহ এলাকাবাসী স্কুল ঘেরাও করে ওই শিক্ষককে শ্রেণিকক্ষে অবরুদ্ধ করে রাখে এবং বিচারের দাবি করে। পরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. রাশিদুল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঠিক বিচারের আশ্বাস দেন।
রাশিদুল করিম বলেন, আপাতত ওই শিক্ষককে বিদ্যালয়ে যেতে নিষেধ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত ওই শিক্ষক বলেন, তাকে ওই বিদ্যালয় থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্রমূলক তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।