চার জেএমবি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে শনিবার রাতে পৃথক এলাকা থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁরা নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। গত রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের বজলুর রহমান (৩০), একই ইউনিয়নের গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকার তরিকুল ইসলাম (২৭), ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামের সাইফুর রহমান (৩৭) এবং ডিমলা উপজেলার সোনাখুলি চাপানিরহাট গ্রামের কারী মো. মীর কাশেমকে (৩০) গ্রেপ্তার করা হয়।
নীলফামারী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) এরশাদুল আলম বলেন, তাঁরা সবাই জেএমবির সক্রিয় সদস্য।