চার জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার এরান্দহ গ্রামে অভিযান চালিয়ে জেলা জেএমবির শায়েকসহ (সভাপতি) নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনটির চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ওই গ্রামের জমিয়াতুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় অভিযানটি চালানো হয়। এ সময় মাদ্রাসার কক্ষ থেকে ককটেল, বোমা, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও ধর্মীয় বই উদ্ধার করা হয়।