প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের সংরক্ষিত এলাকা থেকে মাছ ধরায় দুটি ট্রলারসহ চার জেলেকে গ্রেপ্তার করেছেন বন বিভাগের কর্মীরা। গতকাল বুধবার ভোরে সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য মান্দারবাড়িয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। বন বিভাগের স্মার্ট প্যাট্রোল টিমের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছিল। তিনজনের বয়স কম হওয়ায় বিশেষ বিবেচনায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বিকেলে চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।