প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর ষাটনল লঞ্চঘাট এলাকার ২০০ গজ দূরে একটি ট্রলার থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার নৌ-ডাকাতকে আটক করা হয়েছে। গত শনিবার রাত আটটায় পুলিশ অভিযান চালিয়ে একটি চাপাতি, কিরিচ, ছোরা, পাঁচটি মুঠোফোনসহ তাদের আটক করে। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ডাকাতেরা হলো মো. পলাশ, রাজু ব্যাপারী, মো. কালাচান ও আবদুল মান্নান। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।