চার ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত শনিবার দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার কল্যান্দী খোচপাড়া গ্রামের রূপচান মিয়ার ঘরে ঢুকে তাঁকে দা দিয়ে কুপিয়ে ও বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে ডাকাতের দল ১৬ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে টহলরত পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে সুজন (২৬), ফজলুল হক (৪০), মামুন (২৪) ও আবদুর রহমানকে (২৮) গ্রেপ্তার করে। একই রাতে দাবুরপুরা গ্রামের কাপড় ব্যবসায়ী মমতাজ উদ্দিনের বাড়িতে ডাকাতের দল হানা দিয়ে লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় গৃহবধূ জিয়াছমিন (৩০) আহত হন।