চার দালাল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গত সোমবার রাতে চার দালালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবুল সরদার (২৫), সোহরাব মোল্লা (২৭), সুজন খন্দকার (২৫) ও আরমান মোল্লা (২৮)। গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ফেরি পারাপারের জন্য দৌলতদিয়াঘাট এলাকায় কৌশলে চালকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে টিকিট কাটতেন। গতকাল মঙ্গলবার চারজনকে রাজবাড়ী মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়।