চার দিন পর অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার জিয়াউর রহমান (২২) নামের এক মাদ্রাসাছাত্রকে অপহরণের চার দিন পর গতকাল বুধবার উদ্ধার করেছে পুলিশ। জিয়াউরকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। জিয়াউর বড়াইগ্রাম উপজেলার তিরোইল গ্রামের আবদুল খালেকের ছেলে ও নাটোর জামহুরিয়া মাদ্রাসার কামিলের প্রথম বর্ষের ছাত্র।
জিয়াউরের বড় ভাই আবদুল হাই ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার জিয়াউর পাবনার চাটমোহরের ছাইকোলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হন। পথে গুরুদাসপুরের কাছিকাটা বাসস্ট্যান্ডের একটি রেস্তোরাঁয় আবদুল জব্বারসহ অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তির সঙ্গে জিয়াউরের দেখা হয়।