চার দিন পর মামলা, আসামি অজ্ঞাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগের কর্মী আবুল কাশেম ওরফে ডালিমের নিহত হওয়ার চার দিন পর মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবুল কাশেমের মা আঞ্জুমান আরা বেগম ফেনী সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলা করেন।
গত সোমবার শহরের সহদেবপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবুল কাশেম নিহত হন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।