চার দিনেও আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষককে মারধরের ঘটনায় করা মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ মামলা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছাড়া কলেজের সব কার্যক্রম গতকাল সোমবার থেকে বর্জনের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করেছেন শিক্ষকেরা।
রোববার রাতে নগরের মজিদ মেমোরিয়াল সিটি কলেজে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির এক সভা হয়। সেখানে শিক্ষককে মারধরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গত বৃহস্পতিবার দুপুরে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হারুন অর রশীদকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।