চার দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চারটি দোকানে চুরি করেছে একদল চোর। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা টিনের চালা কেটে রাফসান এন্টারপ্রাইজ, স্বাদ, রাজলক্ষ্মী স্টুডিও ও দুর্গাচরণের দোকানে ঢোকে। পরে তারা চারটি দোকানের ক্যাশবাক্স ভেঙে টাকা এবং দোকানের মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এই ঘটনায় ওই বাজারের নৈশপ্রহরী আজিদ মিয়াকে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।