চার নারী মাদক ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিল পাচারের অভিযোগে গতকাল মঙ্গলবার চার নারীকে আটক করেছে ফুলবাড়ী থানার পুলিশ। থানার এএসআই আনোরারুল হক বাদী হয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন। ফুলবাড়ী থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা মোড় নামক স্থানে একটি অটোরিকশা আটক করা হয়। এ অটোরিকশায় থাকা চার নারীর শরীর তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।