চার পিকেটারের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত চার পিকেটারের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নগরের বোয়ালিয়া থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার গতকাল সোমবার এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নগরের ললিতাহার এলকার নিজাম উদ্দিন (৩০), একই এলাকার রাজু আহাম্মেদ (১৮), বামুন শিকড় এলাকার সোহেল রানা (২৯) ও পবা উপজেলার কৈপুকুর এলাকার সনেট আলী (২৫)।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গতকাল সকাল সাতটার দিকে নগরের খড়খড়ি বাইপাস এলাকায় নাশকতার প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। তিনি বলেন, তাঁরা ধ্বংসাত্মক ঘটনা ঘটাতে পারেন, পুলিশের কাছে এমন প্রতীয়মান হলেই এ আইনে সর্বোচ্চ ছয় মাসের দণ্ড দেওয়ার বিধান রয়েছে। ওই আইনেই আটক ব্যক্তিদের ম্যাজিস্ট্রেট দুই মাসের দণ্ড দিয়েছেন।