চার প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার মেয়র প্রার্থীকে আট হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী হাকিম। গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মামুন সরদার এ জরিমানা করেন। ওই প্রার্থীরা হলেন মো. তফাজ্জল হোসেন (কম্পিউটার), সুমন আহাম্মেদ (ইস্তিরি), হজরত আলী (হ্যাঙ্গার) ও খলিলুর রহমান (জগ)। মামুন সরদার বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত মাইক ব্যবহার, দেয়ালে পোস্টার সাঁটানো এবং লোকসমাগম ঘটানোয় চার মেয়র প্রার্থীকে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।