চার বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্ত পুলিশ গত শনিবার একটি মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। আরাকান রাজ্যের মংডু শহরের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মিয়ানমারে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হেলাল, মোহাম্মদ শফিক, মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ ইয়াসি। সবার বয়স ২০-এর কোঠায়। তাঁদের বাড়ি কক্সবাজারের টেকনাফে। মিয়ানমারের পুলিশ জানায়, তাঁদের কাছে খবর আসে একটি মাছ ধরার নৌকা সন্দেহজনকভাবে মিয়ানমার সীমান্তে প্রবেশ করেছে। পরে অভিযান চালিয়ে আটকের পর জানা যায় তাঁরা বাংলাদেশি। নারিনজারা ডটকম