প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, প্যাকেটে মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ ও দাম উল্লেখ না থাকায় খিলগাঁওয়ের চারটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ গতকাল সোমবার দুপুরে এই আদালত পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও মামুন সরদার৷ জানতে চাইলে আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ওই চারটি বেকারির পরিবেশ অনেক নোংরা ছিল৷ অধিকাংশ খাদ্যপণ্যের প্যাকেটে মেয়াদ ও মূল্য ছিল না৷ তৈরি করা খাবারের ওপর মশা-মাছি উড়তে দেখা গেছে৷ এ ছাড়া শ্রমিকদের কারও হাতেই গ্লাভস পরা ছিল না৷ তাই স্নেহা ফুডকে ১০ হাজার, আকর্ষণ বেকারিকে ২০ হাজার, বাবার দোয়া বেকারিকে ২০ হাজার ও মায়ের দোয়া বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়৷