প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের কলাবাগান থেকে ইঞ্জিনচালিত তিন চাকার একটি গাড়ি (টমটম) চুরি করে নিয়ে যাওয়ার সময় গতকাল শুক্রবার সকালে জনতা টমটমসহ চার ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাঁরা হলেন বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামের খায়রুল ইসলাম, আনিক, রবিন ও বাবুল। গতকাল শুক্রবার ভোরে কূর্শা কলাবাগান এলাকার বাসিন্দা নুর হোসেনের একটি টমটম চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি জারুইতলা এলাকায় তাঁর এক আত্মীয়কে বিষয়টি মুঠোফোনে জানান। পরে জারুইতলা ইউনিয়নের লোকজন কওরাপারা বাজারে ওই টমটমসহ চার ব্যক্তিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।