চার মাতাল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের হলুদিয়া এলাকায় গত বুধবার রাতে চোলাই মদ পান করে মাতলামির অপরাধে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার হাছনদণ্ডী এলাকার মো. আরিফ (২১), একই এলাকার জাগির হোসেন (২০), নূর হোসেন (৩০) ও মিরসরাই উপজেলার গোনাপাহাড় এলাকার রাসুল আহমদ (৩৫)। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা ও দুই লিটার চোলাই মদ জব্দ করেছে।