চার মাদক ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় গতকাল রোববার সকালে একটি প্রাইভেট কার থেকে ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার ও চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর এলাকার আলীনগরের শরিফুল ইসলাম (৩৫) ও বেলেপুকুরের সাদেকুল ইসলাম (৩৬) এবং সদর উপজেলার চরবাগডাঙা-গাইপাড়ার শহিদুল ইসলাম (৪০) ও রানিবাড়ি-চাঁদপুরের রায়হান আলী। গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের নয়াগোলা এলাকায় সন্দেহজনক প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ওই ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। মামলার পর আটক ব্যক্তিদের সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।