চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে হেরোইন ও প্রায় ৮০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রানীনগর থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরকানায় গ্রাম থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ আবদুল লতিফ (৪৭) ও তাঁর স্ত্রী ঝরনা বিবিকে (৪৫) তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এর আগে চকাদিন গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ী সুলতানা বিবিকে (২৬) ২৩ পুরিয়া হেরোইন এবং একই রাতে ত্রিমোহনী বাজার থেকে নভেল (২২) নামের এক যুবককে ১৭ পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।