প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পূর্ব রামপুরা ব্যাংক কলোনির বালুর মাঠে অভিযান চালিয়ে গত শনিবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি চাপাতি ও চারটি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছে মাসুম সিকদার, শাহ আলম, রুবেল শেখ ও আরমান হোসেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান তরফদার বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া চার যুবক সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।