চার রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল অভিযান চালিয়ে চার রেস্টুরেন্টকে জরিমানা করেছেন।
গতকাল বিকেলে এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) মো. আবদুল মজিদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার এ অভিযানে অংশ নেন।
এপিবিএনের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, তেজগাঁওয়ের হাজি রেস্তোরাঁকে নোংরা পরিবেশ ও অবৈধ প্রক্রিয়ায় খাবার তৈরি করার দায়ে ব্যবস্থাপক আল আমিন শেখকে ৮০ হাজার টাকা, বনভোজন রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. সেলিম সরকারকে ৩০ হাজার টাকা, মহাখালীর খাবারদাবার রেস্টুরেন্টের ব্যবস্থাপক রুহুল আমিনকে ৫০ হাজার টাকা এবং শহীদ তাজউদ্দীন সরণির বিজি প্রেস ক্যানটিনকে মেয়াদোত্তীর্ণ খাবার পণ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। ঢাকা মহানগর এলাকায় ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।