চার লঞ্চকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাওড়াকান্দি ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বহন এবং লঞ্চের বয়া ও অগ্নিনির্বাপক যন্ত্র না থাকার কারণে চারটি লঞ্চকে জরিমানা করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এই লঞ্চগুলোকে জরিমানা করা হয়। এমভি ঐশী খান লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের জন্য রেজিস্ট্রেশন বাতিল করা হয়। এ ছাড়া, লঞ্চের সুকানির সনদও দুই মাসের জন্য স্থগিত করা হয়। এ ছাড়া, এম এল প্রিন্সেসকে ১০ হাজার টাকা, এমভি নারিশা এক্সপ্রেস ও এমভি তপন এক্সপ্রেস লঞ্চকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।