চার লাখ ইয়াবাসহ সন্দেহভাজন ১৯ পাচারকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচরের পশ্চিমে বঙ্গোপসাগর থেকে আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে চার লাখ ইয়াবা বড়িসহ সন্দেহভাজন ১৯ পাচারকারীকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় দুটি ট্রলার জব্দ করা হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার জিলহজ ফয়সাল প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগরপথে বাংলাদেশে আসছে—এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ, টেকনাফ ও সেন্ট মার্টিন স্টেশনের লে. ডিকশন চৌধুরীর নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা তিনটি স্পিড বোটে শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকায় অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন দুটি ট্রলারে তল্লাশি চালিয়ে চার লাখ ইয়াবা বড়িসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।