চার শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র কোরআন শরিফকে অবমাননা করার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাঁদের সাতকানিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে দুজন গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে মামলার তদন্তের স্বার্থে আসামিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চায়নি পুলিশ।
জানতে চাইলে অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, সাতকানিয়া উপজেলার কেরানীহাট ও ঢেমশা থেকে চার শিবির কর্মীকে পবিত্র কোরআন শরিফকে অবমাননা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে কাদের নির্দেশে কেন তাঁরা এ কাজ করেছেন, তার বর্ণনা রয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার (আজ) সংবাদ সম্মেলন করে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।