চার শিশু হত্যার ঘটনায় দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে নিখোঁজের পাঁচ দিন পরে সোমবার সকালে চার শিশুর মাটি চাপা লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি বেলা সাড়ে বারোটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশু হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার রাত পৌনে নয়টার দিকে বাহুবলের সুন্দ্রাটিকি গ্রাম থেকে ওই দুজনকে আটক করা হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেন বলেন, আটক ব্যক্তিরা হলেন, ​আবদুল আলী ও জুয়েল মিয়া। তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ বুধবার সকালে সু​ন্দ্রাকিটি গ্রাম থেকে চার শিশুর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। ওই শিশু হলো সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মনির (৭), দ্বিতীয় শ্রেণির শুভ (৮), চতুর্থ শ্রেণির তাজেল (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল (১০)। এদের মধ্যে শুভ, তাজেল আর মনির সম্পর্কে চাচাতো ভাই। গত শুক্রবার বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে এই চার শিশু নিখোঁজ হয়।

আরও পড়ুন: