চারঘাট উপজেলা চেয়ারম্যান চাঁদ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাসহ নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণের পর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। 
রাজশাহীর আমলি আদালত-৫-এর বিচারক আকরামুল কবির ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আবদুল মতিন এ রায় দেন।
বিএনপি নেতা আবু সাঈদের বিরুদ্ধে হত্যা, নাশকতসহ নাশকতার ১৭টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে অবরোধের প্রথম দিনে পুঠিয়ার একটি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলা এবং গত বছরের শলুয়া ডিগ্রি কলেজে অগ্নিসংযোগের ঘটনায় চারঘাট মডেল থানায় দায়ের করা একটি মামলায় আত্মসমর্পণ করে তিনি জামিন প্রার্থনা করেন।