চারঘাটে দুই হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস
রাজশাহীর চারঘাট উপজেলার গোপালপুর এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় দুই হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে কারখানার মালিককে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৫) রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল চারঘাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলামের নেতৃত্বে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এ অভিযান পরিচালনা করে।
র্যা বের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটের গোপালপুর এলাকায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে পণ্যের গুণগত মান ঠিক না রাখা, খাদ্যসামগ্রী খোলা ও অপরিচ্ছন্ন অবস্থায় রাখা এবং কাঁচামাল হিসেবে পচা চিনি ও চিটাগুড় ব্যবহার করার অপরাধে কারখানার মালিক শফিকুল ইসলামকে (৩২) আটক ও দুই হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। শফিকুল গোপালপুর গ্রামের নজিমুদ্দীনের ছেলে।