চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষকে হয়রানি, প্রতারণা ও ত্রাস সৃষ্টির অভিযোগে গতকাল বুধবার সাতক্ষীরার তালা উপজেলা সেটেলমেন্ট অফিস এলাকা থেকে চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির পরিদর্শক এনামূল হক জানান, তাঁদের বিরুদ্ধে ওই অফিস এলাকায় ত্রাস সৃষ্টিসহ সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণার অভিযোগ রয়েছে। গতকাল সন্ধ্যায় তালা থানার ওসি সগীর মিঞা বলেন, ডিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।