চারজন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শনিবার ভোরে মালয়েশিয়াগামী চারজন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানব পাচারের চেষ্টার অভিযোগে তাঁদের সঙ্গে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভোর পাঁচটার দিকে উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কের চালিয়াতলি পয়েন্ট থেকে রহমত উল্লাহ (২৫), জাহেদ আলী (২৭), শহিদুল ইসলাম (২৫), মোহাম্মদ শাহাদত (১৮) ও বাছেদ মিয়াকে (২১) আটক করে পুলিশ। পরে মানব পাচারের অভিযোগে রহমত উল্লাহ ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে মামলা করার পর অন্য চারজনকে ছেড়ে দেওয়া হয়।