চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের একটি বাজার থেকে গত বৃহস্পতিবার রাতে ভারতীয় জাল রুপিসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পাটগ্রামের আবদুল লতিফ, রাশেদ আলী, বাবুল হোসেন ও রহিদার রহমান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউরা বাজারের বাবুল হোসেনের চায়ের দোকান থেকে পুলিশ বাংলাদেশি এক হাজার টাকার তিনটি ও পাঁচ শ টাকার একটি জাল নোট এবং ভারতীয় এক হাজার ও এক শ টাকার একটি করে জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করে। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি|