চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তজেলা ডাকাত দলের সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। গত রোববার ও সোমবার রাতে নরসিংদী ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চারজন হলেন মনোহরদীর পাঁচকান্দি এলাকার রতন মিয়া (৩৮), পলাশের শানেরবাড়ি এলাকার অর্জুন বাদশা (৩৬), শিবপুরের রুবেল মিয়া (২৫) ও বাঞ্ছারামপুরের সলিমাবাদ এলাকার জরু মিয়া (৪৩)। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে শিল্পপ্রতিষ্ঠানের পণ্য ডাকাতি করে আসছিলেন। এসব ঘটনায় তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।