চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুতে জিহাদি বইসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাহালু সদর ইউনিয়নের জয়তুল গ্রামের সেকেন্দার আলী (৪৮), শহিদুল ইসলাম (৩৪) ও হারুনুর রশিদ (৩০) এবং দুপচাঁচিয়ার নূরপুর গ্রামের আবদুল মান্নান (৩৮)। কাহালু থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ভোরে সেকেন্দার আলী ও শহিদুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন দুপুরে হারুনুর রশিদ এবং রাতে আবদুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, রাতে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।