চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে ১০০টি ইয়াবা বড়িসহ ডাবলু ওয়াই নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার উপজেলার জুম্মাপাড়া গ্রামের পাতিলভাষা সেতুর কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রংপুরের কাউনিয়ার ধুমগড়া গ্রাম থেকে চোলাই মদসহ সায়েম বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে শনিবার দিনাজপুরের ফুলবাড়ীর স্থানীয় সেনা মার্কেটের সামনে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ মাদক তৈরির ২০০ কেজি ভারতীয় ট্যাবলেট জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।