চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে কনস্টেবল ও তাঁর স্বামীকে মারধর করায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কনস্টেবলের স্বামী এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলী, জুয়েল, আলমগীর হোসেন ও পারভেজ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আমির হামজা বলেন, শুক্রবার রাতে কেনাকাটার জন্য নগরের চাষাঢ়ায় যাচ্ছিলেন ওই কনস্টেবল ও তাঁর স্বামী। জাকির সুপার মার্কেটের সামনে একজনের সঙ্গে ধাক্কা লাগে ওই কনস্টেবলের। কনস্টেবল এর প্রতিবাদ করায় ওই চারজন তাঁদের মারধর করেন।