চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মদনগঞ্জের লক্ষারচর উত্তরপাড়া এলাকার হালিম (৩৬), সোনাকান্দা এলাকার আল আমিন (৩০), লাঙ্গলবন্দ বাকসরাইল এলাকার ডালিম (৩৫) ও মাহমুদনগর এলাকার নাসির মিয়া (৪৫)। এ ঘটনায় মামলা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, তাঁদের কাছ থেকে ১৭৭টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।